রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

হিন্দি ওয়েব সিরিজে পা রাখছেন মিমি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৭১ বার পড়া হয়েছে /

টালিউডের ব্যস্ততম নায়িকাদের একজন মিমি চক্রবর্তী। ৭ই ডিসেম্বর, ২০১২ তারিখে মুক্তিপ্রাপ্ত বাপি বাড়ি যা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু টলিউডে। নিজের অভিনয় দক্ষতায় ধীরে ধীরে হাজারো দর্শকের মন জয় করেছেন তিনি। এবার হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী মিমি। বলিউডের জনপ্রিয় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির নতুন ওয়েব সিরিজেই অভিনয় করবেন মিমি। তবে শুধু মিমি নয়, এই ওয়েব সিরিজে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরিকে।বছরের শুরুতে ফিল্ম ফেয়ারের অনুষ্ঠানে প্রসেনজিতের পাশে দেখা গিয়েছিল মিমিকেও। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল মিমির বলিউড যাত্রা নিয়ে।মিমি জানিয়েছেন, হ্যাঁ, আমি হিন্দি ওটিটিতে অভিনয় করতে চলেছি। শিগগিরই এই সিরিজের শুটিং শুরু হবে। আপাতত এর থেকে বেশি কিছু বলতে চাই না। কারণ চুক্তিপত্রে সই করা হয়েছে।টালিউডের স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়সহ বহু অভিনেতাকেই হিন্দি ওয়েব সিরিজে দেখা গেছে। আবির চট্টোপাধ্যায়ও সদ্য ওটিটিতে পা রেখেছেন ‘অবরোধ’ সিরিজ থেকে। এবার সেই তালিকায় নাম লেখালেন মিমি। ‘গুলাব গ‌্যাং’, ‘মহালয়া’ খ‌্যাত বাঙালি পরিচালক সৌমিক সেনের পরিচালনাতেই আসছে সেই ওয়েব সিরিজ। আর তাতে মিমি হলেন নায়িকা। নায়ক কে হবে, সেটাই এখনো ঠিক হয়নি।প্রসঙ্গত, ‘পোস্ত’ সিনেমার হিন্দি রিমেক তৈরি হবে। আর এ ছবির মাধ্যমেই বলিউডে ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD