মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

সেন্টমার্টিনে ধরা পড়লো ৬৫ কেজির ২ কোরাল মাছ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে /

টেকনাফের সেন্টমার্টিনে দুটি কোরাল মাছ ধরা পড়েছে এক জেলের বড়শিতে। মাছ দুটির ওজন প্রায় ৬৫ কেজি। জোড়া মাছের মধ্যে একটির ওজন ৩৫ কেজি ও অন্যটির ওজন ৩০ কেজি। ৬৫ কেজি ওজনের মাছ দুটির দাম দিয়েছেন পাঁচ লাখ টাকা। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে মাছ দুটি ধরা পড়ে ওসমান গনি নামের এক জেলের বড়শিতে। মোহাম্মদ আমিন উল্লাহ নামে এক জেলে বলেন, প্রায় ছয় বছর ধরে নাফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরা বন্ধ রয়েছে। পেটের দায়ে গোপনে বড়শিতে অনেকে মাছ ধরছেন। রাতে বড়শি ফেলেন ভাগিনা ওসমান। ভোরে এসে তিনি বড়শি টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু বড়শিটি বেশ ভারী মনে হওয়ায় আরো একজনের সহযোগিতা নেন। পরে বড়শি টেনে তুলে দেখেন, একটি বড় পোপা মাছ আটকা পড়েছে। সেটির ওজন ছিল ৩৫ কেজি। এরপরে তিনি আবারো বড়শি ফেলেন, এতে তার আরো একটি বড় পোপা মাছ ধরা পড়ে। সেটির ওজন ছিল হয় ৩০ কেজির মতো। জেটিতে মাছ দুটি দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন। মাছ দুটির দাম দিয়েছেন পাঁচ লাখ টাকা।টেকনাফের মনির মাঝি বলেন, স্থানীয়দের কাছে মাছটি ‘কালা পোপা বা বড় কোরাল নামেও পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। আর এই মাছ খুবই সুস্বাদু হয়। এই মাছ কেজি ধরে বিক্রি করলেও কেজিতে ২ হাজার টাকা করে পাওয়া যাবে।টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীর মাছ খুবই সুস্বাদু। পোপা মাছ সাধারণত ৩৫-৪০ কেজি ওজনের হয়। কোনো কোনো সময় এর চেয়ে বেশি ওজনের পোপা মাছও পাওয়া যায়। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ও ইয়াবার চালান পাচার রোধে দীর্ঘ প্রায় ছয় বছর ধরে নাফ নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। এর মধ্যে প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন বড় বড় মাছ পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD