বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

মা-বাবা হলেন বিপাশা ও করণ

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৮২ বার পড়া হয়েছে /

প্রথমবারের মতো মা-বাবা হলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা করণ সিং গ্রোভার। আজ শনিবার (১২ নভেম্বর) কন্যাসন্তানের জন্ম দিলেন এই অভিনেত্রী।অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। তার পর থেকে নানা ছবি ভক্তদের সাথে শেয়ার করেছেন বিপাশা ও করণ।কিছুদিন আগেই ঘটা করে সাধের অনুষ্ঠান হয়েছিল বিপাশার। মা এবং শাশুড়ির আদরে কিছুদিন আগেই বাঙালি বধূর মতো ঘরোয়া ভাবে সাধের ভোজ খেয়েছিলেন অভিনেত্রী।সাধের অনুষ্ঠানের ট্যাগলাইন দেওয়া হয়েছিল, ‘একটা ছোট্ট বাঁদর আসছে। আমরা তার জন্য অপেক্ষা করছি’। অনুষ্ঠানে অতিথি হিসাবে যারা আমন্ত্রিত, তাদের জন্য বিশেষ পোশাকবিধি ঠিক করা হয়েছিল।২০১৫ সালে হরর ফিল্ম অ্যালোনর সেটে বিপাশা-করণ একে অপরের প্রেমে পড়েন। এরপর ২০১৬ সালে বিয়ে করেন তারা। মাঝে মধ্যেই দুজন সোশ্যাল মিডিয়ায় নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নিয়েছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD