শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী গোলাম মোস্তফা আর নেই

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৮১ বার পড়া হয়েছে /

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও প্রশিক্ষক গোলাম মোস্তফা খান আর নেই। গতকাল রবিবার (১৩ নভেম্বর) রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সময় তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।নৃত্যশিল্পী গোলাম মোস্তফা নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গত ২৮ অক্টোবর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।পরিবার সূত্রে জানা যায়, নৃত্যশিল্পী গোলাম মোস্তফার মেয়ে আমেরিকায় থাকেন। তিনি দেশে ফিরলে দাফনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।গুণী এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।গোলাম মোস্তফা ১৯৭০-এর দশকে বাংলাদেশের অন্যতম নৃত্যশিল্পী ছিলেন। তার নির্দেশিত নৃত্যনাট্যসমূহের মধ্যে ‘বেণুকার সুর’, ‘তিন সুরে গাঁথা’ এবং ‘রক্তলাল অহংকার’ অন্যতম। ১৯৮০ সালে তিনি ‘বেণুকা ললিতকলা কেন্দ্র’ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।গোলাম মোস্তফা খান ২০২০ সালে একুশে পদক ও ২০১৬ সালে শিল্পকলা একাডেমির পদক পেয়েছেন। এ ছাড়া নৃত্যে বিশেষ অবদানের জন্য তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। তার অনেক শিষ্য নৃত্যে দেশ–বিদেশে প্রতিষ্ঠা পেয়েছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD