সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

বাংলা ছবিতে কাজ করতে চাই: সুপারস্টার রামচরণ

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৬৪ বার পড়া হয়েছে /

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রামচরণ। ‘আর আর আর’ছবির সাফল্যের পর তিনি এখন আন্তর্জাতিক তারকা। টালিউডের ছবিতে অভিনয় করছেন তিনি সম্প্রতি এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।অনেকের প্রশ্ন, রামচরণ তাহলে কোন পরিচালকের ছবিতে অভিনয় করবেন? কেউ কেউ আবার প্রশ্ন করছেন রামচরণের মতো ‘সুপারস্টার’কে ছবিতে নেওয়ার মতো বাজেট কি বাংলা প্রযোজকদের আছে?রামচরণকে নিয়ে গুঞ্জনের কারণ সাম্প্রতিক সময়ে দেওয়া তার এক সাক্ষাৎকার। সেখানেই ভারতীয় সিনেমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এই তারকা। সাথে ছিলেন অক্ষয় কুমারও। সেই মঞ্চেই তিনি জানান বাংলা সিনেমার প্রতি তার ভাললাগার কথা।ওই সাক্ষাৎকারে রামচরণ জানান, প্রত্যেক অভিনেতাই চান নিজের ভাষায় কাজ করতে কিন্তু, ভারতীয় সিনেমা বদলেছে। উত্তর ও দক্ষিণ বলে আলাদা করে আর কোনো বিভাজন থাকছে না। বরং আমরা ধীরে ধীরে সামগ্রিক ভাবে একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠছি। রামচরণ আরো জানান, তিনি অন্যান্য ভাষাতে কাজ করতে চান। ঠিক যেমন করেছেন তাদের পূর্বসুরি রজনীকান্ত, কমল হাসানরা।রামচরণ বলেন, আমি গুজরাটি ভাষায় কাজ করতে চাই। এ ছাড়াও বাংলা ভাষার ছবি নিয়ে ধারণা রয়েছে। বাংলা ছবিতে কাজ করতে চাই। যদি কোনো পরিচালক আমার কথা ভাবেন তাহলে বাংলা ছবিতে কাজ করতে আমার কোনো আপত্তি নেই।করোনার পর বেশ কয়েকটি হিন্দি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেখানেই জায়গা করে নিয়েছে দক্ষিণী ছবি। ‘পুষ্পা’ ছবির হাত ধরে সারা দেশে দক্ষিণী ছবিগুলিকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা ক্রমশ বেড়েই চলেছে। ইতোমধ্যে ‘আরআরআর’, ‘কেজিএফ ২’ ‘কান্তারা’, সবক’টি ছবিই বক্স অফিসে বেশ সাড়া জাগিয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD