সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

‘মিস ওয়ার্ল্ডে’ ভারতের ট্রাম্প কার্ড সিনি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৯০ বার পড়া হয়েছে /

পৃথিবীর সবচেয়ে পুরনো ও প্রধান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড’। ১৯৫১ সালে এই প্রতিযোগিতার গোড়াপত্তন করেন ব্রিটিশ টেলিভিশন সঞ্চালক এরিক ডগলাস মোর্লে। এ পর্যন্ত ছয়টি ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতেছে ভারত। এবার সপ্তম মুকুট ভারতে আনার লক্ষ্য নিয়ে চলছে সব ধরনের প্রস্তুতি।এবার ‘মিস ওয়ার্ল্ডে’ ভারতের ট্রাম্প কার্ড দক্ষিণী সুন্দরী সিনি সদানন্দ শেঠি। সিনি এবারের ‘মিস ইন্ডিয়া ২০২২’ এর বিজয়ী ছিলেন এবং তিনি ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন।কর্ণাটকের মেয়ে সিনির জন্ম মুম্বাইয়ে। অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। বর্তমানে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) কোর্সে পড়াশোনা করছেন। সিনি নাচ করতে পছন্দ করেন, ৪ বছর বয়স থেকে তিনি ভারতনাট্যম শেখা শুরু করেন। ১৪ বছর বয়স পর্যন্ত অনেক মঞ্চেও অভিনয় করেছেন তিনি।প্রিয়াঙ্কা চোপড়ার একজন বড় ফ্যান সিনি। তার জার্নি দেখেই একজন মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন বলে জানান সিনি। মিস ইন্ডিয়া হওয়ার আগে সিনিকে অনেক বিজ্ঞাপনেও দেখা গেছে।এবার ‘মিস ইন্ডিয়ার’ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিশাল পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে দর্শকদের মন জিতে নিয়েছেন প্রতিযোগীরা।প্রতিবছরের মতো এবারের ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতা ছিল খুবই কঠিন। ৬ জন বিচারকের একটি প্যানেল সমস্ত দিক মাথায় রেখে সিনি শেঠীকে এবারের ‘মিস ইন্ডিয়া’ ঘোষণা করেন। এবার বিচারকদের প্যানেলে ছিলেন মালাইকা অরোরা, নেহা ধুপিয়া, ডিনো মোরিয়া, রাহুল খান্না, রোহিত গান্ধী এবং শমাক ডাবর। বলিউডের আরও অনেক তারকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃতি শ্যানন থেকে শুরু করে হালের অনেক অভিনেত্রী রেড কার্পেটেও হেঁটেছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD