সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বিশ্বে করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে ৩ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২০৯ বার পড়া হয়েছে /

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫ লাখ ২৫ হাজার ৭২৫ জন। আগের দিনের তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩ লাখ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ৫৫৫ জনে।অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এক হাজার ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দেড়শো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৬১ হাজার ৬৭৯ জনে।আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬১ জন।প্রাণহানি হয়েছে ২১৪ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত কোটি ৬৩ লাখ ৯ হাজার ১৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫২ হাজার ৪৩ জন মারা গেছেন।যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৮৬ জন। মারা গেছেন ২৬৬ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ১৪ লাখ ১৯ হাজার ৮৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণহানি হয়েছে ১১ লাখ ১০ হাজার ৫৬১ জনের।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD