শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

কমলো সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৭৬ বার পড়া হয়েছে /

প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৭ টাকা। আগের দাম ছিল ১৯২ টাকা। এতে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমছে। এই দাম ১৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে।ব্যবসায়ীদের সাথে গত ১৩ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচনার পর দাম কমানোর বিষয়ে এই সিদ্ধান্ত নেয় সরকার।সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৭ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৭২ টাকায় বিক্রি হচ্ছে। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে করা হয়েছে ৯০৬ টাকা করা হয়েছে।খোলা পাম সুপার তেল লিটার প্রতি ৪ টাকা কমে ১২১ টাকা থেকে হয়েছে ১১৭ টাকা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD