মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

সিঁড়ি থেকে পড়ে আহত সবর্ণা মুস্তফা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে /

দেশের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। তার ডান পা মচকে গেছে এবং পিঠের নিচের অংশে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানান, ‘সিঁড়ি থেকে পড়ে আমার ডান পা মচকে গেছে। আমার পিঠের নিচের অংশে আঘাত পেয়েছিলাম। তবে ভাগ্যক্রমে কোনো কিছু ছিঁড়ে যায়নি বা ভাঙেনি।’প্রথমে মঞ্চে কাজ করলেও আশির দশকে টিভিতে অভিষেক ঘটে তার। মঞ্চ ও টিভি- দুই মাধ্যমেই জনপ্রিয়তা পান সুবর্ণা। সেসময় তিনি বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেন। সুবর্ণা আলোচনায় আসেন ১৯৯০ সালে বিটিভিতে প্রচার হওয়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকত উল্লাহর পরিচালনায় ‘কোথাও কেউ নেই’ নাটকের।সে নাটকে আসাদুজ্জামান নূরের করা কালজয়ী চরিত্র বাকের ভাইয়ের নায়িকা মুনা চরিত্রে অভিনয় করেছিলেন সুবর্ণা। সেই চরিত্র দিয়ে তিনি বাজিমাত করে দিয়েছিলেন। তারপর নিয়মিতভাবেই তাকে হুমায়ূন আহমেদের নাটকে কাজ করতে দেখা যায়। তার মধ্যে দারুণ জনপ্রিয়তা পায় ‘আজ রবিবার’ নাটকটিও।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD