মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

দর্শকদের উদ্দেশ্যে ফেসবুকে যা লিখলেন পরীমণি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে /

সরকারি অনুদানে নির্মিত পরীমণি ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পেতে চলেছে আগামী ২০ জানুয়ারি। বর্তমানে প্রচারণা করতে ব্যস্ততায় দিন পার করছেন সিনেমাটির টিম মেম্বাররা।আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিএফ শাহীন কলেজে সিনেমাটির প্রচারণার ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে পরীমনি লিখেছেন, ‘শুভ সকাল!’পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমাদের “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন”র প্রধান দর্শকেরা, অনেক ভালোবাসা আপনাদের জন্যে। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি।’‘শিশুতোষ চলচ্চিত্র “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন”। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা “রাতুলের দিন, রাতুলের রাত” উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল।গতকাল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার দ্বিতীয় গান ‘সারেং ছাড়া জাহাজ চলে’ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ। এতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল এবং সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

এই সিনেমায় পরীমণি ও সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, মুনিরা মিঠু ও আশীষ খন্দকারসহ ১৮ শিশুশিল্পী।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD