শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

সার আত্মসাতের ঘটনায় সরকার বিব্রত: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে /

সরকারিভাবে আমদানি করা ৭২ হাজার মেট্রিক টন সার আত্মসাতের ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়, আমাদের যেসব প্রতিষ্ঠান এর সঙ্গে জড়িত শিল্প মন্ত্রাণলয়; সবাইকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। আমরা খতিয়ে দেখছি। আমরা এটুকু অন্তত বলতে পারি, মন্ত্রাণলয় বসে নেই। প্রচলিত আইনে তাদের শাস্তি হবে। আদালত শাস্তি দেবে, তবে শাস্তি অবশ্যই হবে, বলেন তিনি।আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।অভিযোগ উঠেছে, সরকারিভাবে আমদানি করা ৭২ হাজার মেট্রিক টন সার বন্দর থেকে খালাসের পর গুদামে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করেছে পরিবহনের দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স। এতে সরকারের ৫৮২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। দুদককে এ বিষয়ে ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন হাইকোর্ট। এ বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, আমরা চেক করছি গুদাম। অবশ্যই গুদামে যদি না থেকে থাকে জবাব দিতে হবে। তাকে আইনের আওতায় আসতে হবে।দুর্নীতির ঘটনায় আওয়ামী লীগ নেতার নাম আসা সরকারের জন্য বিব্রতকর কি না জানতে চাইলে রাজ্জাক বলেন, অবশ্যই এটি সরকারের জন্য বিব্রতকর।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD