বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

অপরাধী যে দলেরই হোক কোন অপরাধ করলে বর্তমান আওয়ামী লীগ সরকার ছাড় দেয় না (ত্রাণ প্রতিমন্ত্রী)

নিজস্ব প্রতিবেদকঃ
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৬৫১ বার পড়া হয়েছে /

অপরাধী যে দলেরই হোক কোন অপরাধ করলে বর্তমান আওয়ামী লীগ সরকার ছাড় দেয় না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত যুব মত বিনিময় সভার সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এসময় আরও বলেন,বাংলাদেশ শান্তি প্রিয় দেশ সকল ধর্মের মানুষ এখানে শান্তিতে বসবাস করে উল্লেখ করে তিনি আরও বলেন,আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি এখনো দেশ বিদেষে ষড়যন্ত্র করছে বলেও বলেন তিনি।

এসময় শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক এ.কে এম শামিমুল হক ছিদ্দিকী,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ি এলাকায় এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD