শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

চীনে ভয়াবহ ভূমিকম্প, নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০০ বার পড়া হয়েছে /

চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন।

বিবিসির খবরে বলা হয়, সোমবার (৫ সেপ্টেম্বর) সিচুয়ান প্রদেশের কাংডিংয়ে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৩ কিলোমিটার এলাকা। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ভূমিধ্বসের কারণে অনেক বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, প্রদেশটির একটি এলাকায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের তথ‌্য মতে, চেংডু থেকে প্রায় ২২৬ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমের পার্বত্য শহর লুডিং এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। আহত হয়েছেন অনেকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD