বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

রানির শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে /

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে ১৯ সেপ্টেম্বর। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে।

বাকিংহাম প্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে, রানির কফিন ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে রোববার। মঙ্গলবার এডিনবারা বিমানবন্দর থেকে রয়াল এয়ার ফোর্সের বিমানে কফিন এসে পৌঁছবে লন্ডনে এবং বুধবার বাকিংহাম প্রাসাদ থেকে সেটি নিয়ে যাওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হবার আগে চার দিন তাঁর মরদেহ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে। যাতে সাধারণ মানুষ রানিকে তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারে।

রানির কফিন রাখা হবে কিছুটা উঁচু এক প্ল্যাটফর্মের ওপর, যাকে বলা হয় ক্যাটাফাল্ক। কফিনের প্রতিটি কোনায় পাহারায় থাকবেন রাজকীয় বাহিনী রয়াল হাউসহোল্ডের ইউনিটে কর্মরত সৈন্যরা।

বাকিংহাম রাজপ্রাসাদ থেকে সামরিক কুচকাওয়াজ সহযোগে ধীরগতিতে শোভাযাত্রা করে রানির কফিন নিয়ে আসা হবে ওয়েস্টমিনস্টার হলে। শোভাযাত্রায় অংশ নেবেন রাজপরিবারের সদস্যরা।
রাষ্ট্রীয় মর্যাদায় রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জায় এবং দু সপ্তাহের মধ্যেই এই অনুষ্ঠান সম্পন্ন হবে। নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে বাকিংহাম প্রাসাদ থেকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD