বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

লা লিগায় বার্সার বড় জয়

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৪ বার পড়া হয়েছে /

বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের হতাশা ঝেড়ে ফেলে দিয়ে এলচের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে রবার্ট লেওয়ানভোডস্কির জোড়া গোলে এলচেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ম্যাচে অপর গোলটি করেন মেমফিস ডিপে।

ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে বার্সা। ম্যাচের ৩৪ তম মিনিটে লেওয়ানভোডস্কি ভাঙ্গেন ডেডলক শটে প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে পান। ৪২ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিপে নিজেই। বালডের সাথে পাস বিনিময়ে ডি বক্সের ভিতরে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন এই ডাচ ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরে তিন মিনিটের মাথায় ফের সফরকারীদের জালে আছড়ে পড়ে লেওয়ানভোডস্কির বল। উসমান দেম্বেলের ক্রস থেকে নিখুঁত পাস লেওয়ানভোডস্কির কাছে পৌঁছান ডিপে। সেখান থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন পোলিশ এই স্ট্রাইকার।

এরপর ম্যাচের বাকিটা সময় গোলের দেখা মেলেনি। যার ফলে ৩-০ ব্যবধানে জিতেই সন্তুষ্ট থাকতে হয় কাতালানদের।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD