শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

যেসব সবজি খেলে হৃদরোগের ঝুঁকি কমে

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে /

অনেকেই ভেবে থাকে কোলেস্টেরল মানেই খারাপ। কিন্তু মানুষের শরীরে আসলে দুই ধরনের কোলেস্টেলর থাকে। যেটার একটার নাম হলো এইচডিএল আরেকটি হলো এলডিএল। বিজ্ঞান বলে এই দুই প্রকারের মধ্যে প্রথমটি অর্থাৎ এইচডিএল ভালো কোলেস্টেরল, অন্যটি খারাপ কোলেস্টেরল।
বিশেষজ্ঞদের মতে, শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়লে অনেকটা লাভ হয়। এই কোলেস্টেরল হৃদরোগের আশঙ্কাও কমায়। তবে খারাপ কোলেস্টেরল বাড়লে হৃদরোগ থেকে শুরু করে স্ট্রোকের ঝুঁকিও বাড়ায়।

শরীরে এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাড়াতে গেলে কিছু খাবার খাওয়া প্রয়োজন। সেক্ষেত্রে কয়েকটি সবজি বেশ উপকারী। যেমন-

​বিট: বিট দারুণ এক সবজি। এই সবজিতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। বিটে রয়েছে ভালো পরিমাণে বিটা ক্যারোটিনও পাওয়া যায়। এই বিটা ক্যারোটিন ভালো কোলেস্টের বা এইচডিএল বাড়ায়।

পালংশাক: পালং সবজি নয়। তবে শাকের মধ্যে পালং খুব ভালো। এই শাকে পর্যাপ্ত পরিমাণে খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই শাক খেলে শরীরে কোলেস্টেরলের ভারসাম্য বজায় থাকে।

মটরশুঁটি: মটরশুঁটিতে ভালো পরিমাণে ভিটামিন বি৩ বা নিয়াসিন পাওয়া যায়। এই ভিটামিন বাড়াতে পারে এইচডিএল।

বেগুন: বেগুনে অ্যান্থোসায়ানিন নামক একটি যৌগ থাকে। সেই যৌগটি এইচডিএল কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে।

টমেটো: টমেটোয় পর্যাপ্ত পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে। এতে আছে ভিটামিন বি৩ থ্রি-ও। এই ভিটামিন এইচডিএল কোলেস্টেরল বাড়াতে ভূমিকা রাখে। তবে খুব বেশি টমেটো খাওয়া ঠিক নয়। এই খাবারটিও খেতে হবে নিয়ম করে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD