বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

দুই সন্তান নিয়ে আদালতে হাজির ক্রিকেটার আল আমিনের স্ত্রী

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৭৬ বার পড়া হয়েছে /

ক্রিকেটার আল আমিন হোসেনের স্ত্রী ইসরাত জাহান দুই সন্তান নিয়ে আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) আদালতে এসেছেন। এদিকে আল আমিন হোসেনও আদালতে উপস্থিত হয়েছেন।একসাথে বসবাসের অধিকার, মাসিক ভরণপোষণ ও সন্তানদের খরচ দাবির মামলায় আদালতে হাজিরা দেন আল আমিন। সেইসাথে আইনজীবীর মাধ্যমে আদালতে লিখিত জবাব দাখিল করেন।এ বিষয়ে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালত পরে শুনানি হবে।এর আগে, ৭ সেপ্টেম্বর আদালতে মামলাটি দায়ের করেন আল আমিনের স্ত্রী ইসরাত জাহান। শুনানি শেষে আদালত মামলাটি আমলে গ্রহণ করেন। গত ২৭ সেপ্টেম্বর আল আমিন আদালতে উপস্থিত হন। এরপর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।মামলায় বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহান ও আল আমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে আল আমিন স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেন না এবং খোঁজও নেন না। গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল আমিন বাসায় এসে স্ত্রীর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল আমিন তাকে কিল-ঘুষি-লাথি মেরে আহত করেন এবং সংসার করবে না বলে জানান।ইসরাত জাহান ৯৯৯-এ ফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ইসরাত। ওই ঘটনায় ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলাও হয়।গত ৩ সেপ্টেম্বর আল আমিন তার মায়ের মাধ্যমে জানান, ইসরাতের সাথে সংসার করবেন না এবং সন্তানদের ভরণপোষণ দেবেন না। প্রয়োজনে বাসা থেকে বের করে স্ত্রীকে তালাক দেবেন।মামলায় আরো বলা হয়, আল আমিন স্ত্রী-সন্তানদের বাসা থেকে বের করে অন্যত্র বিয়ে করবেন বলে জানান। দুই বছর ধরে তিনি স্ত্রী-সন্তানদের খোঁজ নেন না এবং বাসায় নিয়মিত থাকেন না। এ কারণে ইসরাত তার দুই সন্তানসহ শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার ও মাসিক ভরণপোষণ দাবি করে মামলা করেন।তিনি জীবন ধারণের জন্য ৪০ হাজার, দুই সন্তানের ভরণপোষণ ও ইংলিশ মিডিয়ামে লেখাপড়া বাবদ ৬০ হাজার টাকা আল আমিনের কাছে দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD