শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো পিয়ংইয়ং

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৯৬ বার পড়া হয়েছে /

ফের দুইটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দার পর ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) এই পরীক্ষা চালানো হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুইটি জাপানের দিকে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত দুই সপ্তাহের কম সময়ে উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো।এর আগে গত মঙ্গলবার (৪ অক্টোবর) দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পরমাণুশক্তিধর দেশটি।সেই ক্ষেপণাস্ত্রটিও জাপানের ওপর দিয়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছিল।এর প্রতিবাদে গতকাল দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র মহড়া চালায়।জাপানের সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস জানিয়েছে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিরে এসেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD