বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

অনন্য উচ্চতায় রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে /

কোচ এরিক টেন হ্যাগ একাদশ সাজিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই। এভারটনের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ না পেলেও প্রথমার্ধেই মাঠে নেমেছিলেন তিনি। ইনজুরিতে পড়া অ্যান্তোনি মার্শিয়ালের বদলি হিসেবে মাঠে নামেন এই তারকা ফুটবলার। নেমেই কাঙ্ক্ষিত গোলের দেখা পান রোনালদো। সেই সাথে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোল করার রেকর্ড গড়েছেন তিনি। গতকাল রবিবার (৯ অক্টোবর) রোনালদোর ইতিহাস গড়ার রাতে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে এরিক টেন হ্যাগের শিষ্যরা।জয় পেলেও ম্যানইউর শুরুটা ভালো ছিল না। ম্যাচের ৫ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। শুরুর একাদশে জায়গা পাওয়া কাসেমিরোর এক ভুলে আয়ুবি গোল করে দলকে লিড এনে দেন।ম্যাচের ১৫ মিনিটে ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্তোনি ওই গোল শোধ করেন। তাকে গোলটি করান ম্যানইউ নাম্বার নাইন মার্শিয়াল। তার বাড়ানো বল ধরে গতির সাথে বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে জালে জড়িয়ে প্রিমিয়ার লিগে নিজের তৃতীয় গোল করেন এই তরুণ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD