শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

‘ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করছে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৯২ বার পড়া হয়েছে /

ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক নীতি গ্রহণ করে দেশটির ভূমিতে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রক্সি যুদ্ধ শুরু করেছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিআইএসভুক্ত দেশগুলো বিষয়ক মহাপরিচালক অ্যালেক্সি পোলিশুক।গতকাল রোববার (৯ অক্টোবর) রুশ বার্তাসংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, যুক্তরাষ্ট্র একদিকে ইউকেনকে শত শত কোটি ডলার মূল্যের অস্ত্র দিচ্ছে অন্যদিকে সেখানে হাজার হাজার ভাড়াটে সেনা পাঠিয়েছে। এর মাধ্যমে মার্কিন সরকার ইউক্রেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপ করে যাচ্ছে।রাশিয়ার এই জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র নিজে ইউক্রেনকে সামরিক সহযোগিতা করে ক্ষান্ত হয়নি বরং নিজের ইউরোপীয় মিত্রদেরও একই কাজ করতে বাধ্য করছে। যুক্তরাষ্ট্রের চাপে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে।ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান অষ্টম মাসে পড়েছে। গত আট মাস ধরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনের শত শত কোট ডলারের অত্যাধুনিক সমরাস্ত্রের যোগান দিয়ে যাচ্ছে।কিয়েভকে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ সরবারের পাশাপাশি রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। ফলে এসব দেশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার পরিবর্তে উল্টো এ যুদ্ধকে উস্কে দিচ্ছে।রাশিয়া বলছে, ইউক্রেনকে পাশ্চাত্যের সমরাস্ত্র সরবরাহের কারণে এ যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব হবে সুদূরপ্রসারী।

 

সূত্র: রেডিও তেহরান

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD