বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

টস জিতে ফিল্ডিংয়ে বাঘিনীরা

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২০৯ বার পড়া হয়েছে /

নারী এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ সোমবার (১০ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিলেটে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। এদিকে ইতিমধ্যে ম্যাচ টস সম্পন্ন হয়েছে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।আসরে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। পরের ম্যাচেই অবশ্য হার নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা। পাকিস্তানের কাছে ঠিক ৯ উইকেটের ব্যবধানেই হারে জ্যোতির দল।তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার নারী দলকে ৮৮ রানে হারায় বাংলাদেশ। তবে চতুর্থ ম্যাচে এসে আরো একবার ছন্দপতন। এবার স্বাগতিকরা ভারতের কাছে হেরে যায় ৫৯ রানে।উল্লেখ্য, চার ম্যাচে সমান দুটি করে জয় ও হারে টেবিলের পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। আজ লঙ্কানদের বিপক্ষে হারলে আর থাইল্যান্ড ভারতের বিপক্ষে জিতলে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে।এ অবস্থায় চার ম্যাচে ৩ জয়ে টেবিলের তিনে থাকা শ্রীলংকাকে হারানো বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই মাঠে নামছে টাইগ্রেসরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD