শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে /

সম্প্রতি মামলা দায়ের করায় স্ত্রী ইশরাত জাহানকে তালাক দেন জাতীয় দলের ক্রিকেটার আল আমিন। এবার সাবেক স্ত্রীর সেই দায়ের করা মামলায় আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।আজ বুধবার (১২ অক্টোবর) আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।উল্লেখ্য, শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ সাবেক স্ত্রীর দায়ের করা মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর স্বামী আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ আনেন ইসরাত জাহান। এ মামলায় একসাথে বসবাসের অধিকার, মাসিক ভরণপোষণ ও সন্তানদের খরচ দাবির বিষয়টিও উল্লেখ করেন ইসরাত।এর আগে গত ২৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন আল আমিন। সেদিন শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।এদিকে বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের কারণে গত ২৫ আগস্ট স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন বলে আদালতে দেওয়া লিখিত জবাবে জানিয়েছেন আল আমিন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD