শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

টসে জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে /

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছই পর্বে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। এই দুই দলের মধ্যে যে জিতবে সেই যাবে বিশ্বকাপের মূলমঞ্চ সুপার টুয়েলভে।আজ শুক্রবার (২১ অক্টোবর) অস্ট্রেলিয়ার হোবার্টে বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠে ম্যাচটি শুরু হয়।সহজ সমীকরণের সামনে কঠিন বাস্তবতা। হারলেই বিদায়। বি গ্রুপে চার দলের সবার ২ পয়েন্ট। দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমানতালে পাল্লা দিচ্ছে স্কটল্যান্ড। চমক দিয়ে শুরু অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রথম পর্বের শেষটাও আকর্ষণের।তারুণ্য নির্ভর উইন্ডিজ। ওদের ড্রেসিংরুমে নতুন এক প্রজন্ম। যাদের দলগত নৈপুণ্যের অভাবে হোঁচট খেয়ে শুরু বিশ্বকাপ। ক্যারিবীয় ক্রিকেট মানে বিগ হিটের পসরা ওসব দেখা যায়নি গেল দু’ম্যাচে। নিকোলাস পুরাণ, এভিন লুইসদের সুপার টুয়েলভের পথে বাধা আয়ারল্যান্ড। যাদের সামর্থ্য, শক্তি সবই আছে লড়াই করার।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার জেসন হোল্ডার বলেন, ২০১২ কিংবা ২০১৬ সালের সাথে আমাদের ড্রেসিংরুমের মিল নেই। তখনকার ক্রিকেটাররা টি-টোয়েন্টিতে অন্যদের ডোমিনেট করতো। পরিস্থিতি বদলেছে। ভালো দিক এটাই যে আমাদের বেশিরভাগ ক্রিকেটার তরুণ। সবার একসাথে তারকা হওয়ার সুযোগ রয়েছে।আয়ারল্যান্ড ক্রিকেটার শেইন বার্গার বলেন, দ্বিতীয় রাউন্ডে যেতে আমাদের জিততে হবে। স্কটল্যান্ড ম্যাচে অনেক কিছু শিখেছি এ ম্যাচে তা কাজে লাগাতে হবে।টি টোয়েন্টিতে সাতবারের দেখায় তিন জয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের দুই জয়। বাকি দুই ম্যাচ কেড়ে নিয়েছে বৃষ্টি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD