শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সেভিয়ার বিপক্ষে রিয়ালের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে /

নিজেদের মাঠে সেভিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় লাভ করেছে রিয়াল মাদ্রিদ।গতকাল শনিবার (২২ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচ সেভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।ম্যাচের পাঁচ মিনিটেই এগিয়ে যাওয়া রিয়াল মাঝে পথ হারাতে বসেছিল। তবে শেষ দিকে তিন মিনিটে দুই গোল করে অসাধারণ এক জয় নিয়েছে কার্লো আনচেলত্তির দল।ম্যাচের ৫ মিনিটে লুকা মদ্রিচের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে (৫৪ মিনিটে) সমতা ফেরান এরিক লামেলা। বদলি নামার পরপরই লুকাস ভাসকেস ৭৯ মিনিটে আবার রিয়ালকে এগিয়ে নেয়ার পর ৮১ মিনিটে চমৎকার গোলে ব্যবধান বাড়ান ফেদে ভালভেরদে।এতে ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD