রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

রাশিয়ায় কারাবন্দি নারী বাস্কেটবল তারকার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৯৪ বার পড়া হয়েছে /

রাশিয়ার কারাগারে বন্দি মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা। মস্কোর মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা কারাগারে তাকে দেখতে গিয়েছিলেন। গত মাসে আটক করা হয় ব্রিটনিকে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ব্রিটনির সঙ্গে কর্মকর্তাদের দেখা হওয়ার পর জো বাইডেনের অফিস থেকে টুইট করা হয়।গাঁজার তেল সঙ্গে নিয়ে দেশে ফেরার অপরাধে গ্রেপ্তারের পর রুশ আদালত তাকে নয় বছরের সাজা দিয়েছে। ব্রিটনি অবশ্য উচ্চ আদালতে আপিল করেছেন। তার আপিল বাতিল হলেও বিচার পদ্ধতি এখনো পুরোপুরি শেষ হয়নি। তা শেষ হলেই ব্রিটনিকে আরও কঠোর পেনাল কলোনিতে পাঠানো হবে বলে রাশিয়া জানিয়েছে।যুক্তরাষ্ট্রের দাবি, অন্যায়ভাবে ব্রিটনিকে আটক করা হয়েছে। আগস্টে তাকে গ্রেপ্তারের পর থেকেই নানানভাবে ব্রিটনিকে মুক্ত করার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি, বন্দি প্রত্যার্পনের ভাবনাচিন্তাও শুরু হয়েছে। ব্রিটনির বদলে যুক্তরাষ্ট্রে বন্দি ভিক্টর বউটকে ছেড়ে দিতে পারে মার্কিন প্রশাসন। রাশিয়ার সঙ্গে এ বিষয়ে ইতিমধ্যেই কথা শুরু হয়েছে।অস্ত্র বিক্রেতা ভিক্টর রাশিয়ায় প্রভাবশালী। যুক্তরাষ্ট্রে ধরা পড়ার পর তিনি ২৫ বছরের শাস্তি ভোগ করছেন।তবে কেবল ব্রিটনি নয়, যুক্তরাষ্ট্র চায় ভিক্টরের বদলে রুশ কারাগারে বন্দি আরও এক মার্কিন নাগরিককে দেশে ফেরাতে। সাবেক মার্কিন সেনা পল ওয়েলানকেও চায় যুক্তরাষ্ট্র। তথ্য পাচারের অপরাধে তাকে ১৬ বছরের শাস্তি দিয়েছে রাশিয়া। পলও এখন কারাগারে বন্দি। যুক্তরাষ্ট্র চাইছে ভিক্টরের বদলে ব্রিটনি এবং পলকে।বৃহস্পতিবার ব্রিটনির সঙ্গে দেখা করার পর ওয়াশিংটনের প্রতিনিধি নেড প্রাইস বলেছেন, “ব্রিটনি সুস্থ আছেন। নিজেকে শক্ত রেখেছেন। আমরা আশ্বাস দিয়েছি, যত দ্রুত সম্ভব তাকে মুক্ত করার চেষ্টা হচ্ছে।”বাইডেন প্রশাসন প্রথম থেকেই ব্রিটনির গ্রেপ্তার নিয়ে সরব। তাদের বক্তব্য, “সম্পূর্ণ ভুল কারণে ব্রিটনিকে গ্রেপ্তার করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের সঙ্গে সহমত নয় রাশিয়া।”

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD