মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

যেভাবে বানাবেন মসলা চা

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২১০ বার পড়া হয়েছে /

শীতের সময় এক কাপ মসলা চায়ে চুমুক দিতে কার না ভালো লাগে? শরীরকে ঝরঝরে রাখার পাশাপাশি শীতকেও কয়েক গুণ দূরে রাখে এই চা। অনেকেই সকালের নাস্তার সঙ্গে মসলা চা খেতে পছন্দ করেন।
দুধ চায়ের সঙ্গে কয়েক ধরনের মসলা মিশিয়ে যে চা বানানো হয়, সেটিই সাধারণত মসলা চা বলে পরিচিত। আপনার ইচ্ছামত হাতের কাছে যে মসলা পাবেন তা দিয়েই বানাতে পারেন এক কাপ মসলা চা।

মিনিট পনেরো সময় দিলেই তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই চা।

যা যা লাগবে

চারটি লবঙ্গ,দুইটি এলাচ, একটি দারুচিনির টুকরো, তিন কাপ পানি, ৪ চা চামচ আদা কুচি, ৮ চা চামচ গোল মরিচ, আধা কাপ দুধ, দুই টেবিল চামচ চিনি, দুই টেবিল চামচ চা পাতা।

প্রণালি

১.ব্লেন্ডারে লবঙ্গ, এলাচ এবং দারুচিনি গুঁড়ো করে নিন।

২.একটি সসপ্যানে পানি নিন এবং তাতে মসলার গুঁড়ো দিয়ে সেদ্ধ করুন।

৩.এবার চুলা থেকে পাত্রটি সরিয়ে ঢেকে রেখে দিন পাঁচ মিনিট।

৪.সসপ্যানে দুধ এবং চিনি মেশান এবং সেদ্ধ করুন।

৫.আবার, তাপ থেকে সরিয়ে ফেলুন এবং চা দিয়ে দিন।

৬.ঢেকে রাখুন তিন মিনিট।

৭.চা নাড়ুন এবং ছেঁকে নিয়ে চায়ের কাপ ঢালুন। হয়ে গেলো সুস্বাদু এবং স্বাস্থ্যকর মসলা চা তৈরি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD