বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ

কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ বার পড়া হয়েছে /

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।আজ সোমবার (২৬ ডিসেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জিতলেও পরের দুই সেট হেরে যায় ২৫-১৫ ও ২৫-২২ পয়েন্টে। তবে চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় ২৫-১৯ পয়েন্টে। পঞ্চম সেটে বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ১৮-১৬ পয়েন্টে কিরগিজস্তানকে হারিয়ে বিজয়ের আনন্দে মাতে।টুর্নামেন্টে তৃতীয় হয়েছে শ্রীলংকা। সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলংকা ৩-২ সেটে নেপালকে পরাজিত করে। নেপালের বিপক্ষে প্রথম সেটে ২৫-২২ পয়েন্টে হেরে যায় শ্রীলংকা। এরপর দ্বিতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে জয়ী হয় লংকানরা। চতুর্থ সেটে ২৫-২০ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ায় নেপাল। তবে পঞ্চম সেট ১৫-১০ পয়েন্টে জিতে নেপালকে হারিয়ে তৃতীয় হয় শ্রীলংকা।টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলংকার কাভিস্কা। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৩-০ সেটে উড়িয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় কিরগিজস্তান। আর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৩-০ সেটে নেপালকে হারিয়ে ফাইনালে উঠে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD