মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল
আজকের রেসিপি

খাসির মাংসের তেহারি রান্না

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে /

খাসির মাংস দিয়ে সুস্বাদু তেহারি রান্নার জন্য জানা থাকা চাই সঠিক রেসিপি। নয়তো সঠিক স্বাদ পাওয়া যাবে না। চলুন জেনে নেওয়া যাক খাসির মাংসের তেহারি তৈরির রেসিপি।

তৈরি করতে হলে থাকতে হবে

খাসির মাংস- আধা কেজি, কালিজিরা চাল- আধা কেজি, টক দই- ১ কাপ, পেঁয়াজ কুচি- ১ কাপ, কাঁচা মরিচ- ১০টি, সয়াবিন তেল- ১ কাপ, রসুন বাটা- ১ চা চামচ, শাহি জিরা- ১ চা চামচ, আদা বাটা- ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ, কেওড়া জল- ২ টেবিল চামচ, গুঁড়া দুধ- ২ টেবিল চামচ।আরও প্রয়োজন পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ, কিশমিশ- পরিমাণমতো, গরম মসলা- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংস ছোট টুকরা করে কেটে নিতে হবে। এরপর পানি ঝরিয়ে টক দই, আদা, রসুন ও লবণ দিয়ে মেখে রাখুন আধা ঘণ্টার মতো। পাত্রে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এবার তাতে মাংস, কাঁচা মরিচ ও ৩ কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে মাঝারি আঁচে মাংস রান্না করতে হবে। সেদ্ধ হয়ে ঝোল গায়ে লেগে এলে গোলমরিচ গুঁড়া দিয়ে দিন। নেড়েচেড়ে নামিয়ে ঢেকে রাখুন।চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে চালের দেড় গুণ পানিতে গুঁড়া দুধ মিশিয়ে নিন। এবার তাতে লবণ, তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে নেড়ে ঢেকে দিন। পানি শুকিয়ে চালের সমান হয়ে গেলে রান্না মাংসগুলো চালের ওপরে দিয়ে অল্প আঁচে দমে রাখুন। ১০ মিনিট পর পোলাও ও মাংস ভালোভাবে মিশিয়ে কেওড়া জল ও শাহি জিরা ছিটিয়ে দিন। আরও ১০ মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিন। এরপর পরিবেশন করুন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD