মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

এই গরমে যে ৫ ফল খেলে ত্বক ভালো থাকবে

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে /

সুন্দর ত্বক পেতে চাইলে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। সেইসঙ্গে সানস্ক্রিন ব্যবহার, নিয়মিত ময়েশ্চারাইজ করা, ধূমপান এবং অ্যালকোহল সেবন এড়িয়ে চলার মতো অভ্যাস গড়ে তুলতে হবে। গরমের এই সময়ে আমাদের খাদ্যতালিকায় গ্রীষ্মকালীন ফল যোগ করতে হবে। এটি আমাদের ত্বকের জন্য নানাভাবে উপকার করবে।

গ্রীষ্মকালীন ৫টি ফল ত্বকের উপকারে কাজে লাগে। এসময় এ ফলগুলো খেলে ত্বক আরও উজ্জ্বল হয়ে উঠবে। সেইসঙ্গে ত্বকের ভেতরের আর্দ্রতা বজায় থাকবে। চলুন জেনে নেওয়া যাক সেই ৫ ফল সম্পর্কে-

 

তরমুজ

 

রসালো ও সুমিষ্ট ফল তরমুজে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ এবং সি। এগুলো আপনার ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। এই ফলে পানির পরিমাণ থাকে অনেক বেশি, যা আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করতে পারে। তাই এই গরমে নিয়মিত খাবারের তালিকায় রাখুন তরমুজ। এতে শরীরে পানিশূন্যতা সৃষ্টির ভয়ও দূর হবে।

 

আম

 

ভিটামিন সি সমৃদ্ধ আম আমাদের ত্বকে কোলাজেন তৈরি করতে সাহায্য করে। এটি ত্বকের বলিরেখা দূর করে এবং ত্বকে তারুণ্য বজায় রাখতে কাজ করে। সুমিষ্ট এই ফল ভিটামিন এ সমৃদ্ধ, যা স্বাস্থ্যকর ত্বকের জন্য অপরিহার্য। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্টও, যা ত্বকের কোষের জন্য ক্ষতিকর ফ্রি র‌্যাডিকেলের সঙ্গে লড়াই করতে সাহায্য করে যা। তাই গ্রীষ্মের ফল আম থাকুক আপনার খাবারের তালিকায়।

 

বেরি জাতীয় ফল

স্ট্রবেরি, রাস্পবেরি, ব্লুবেরি এবং ব্ল্যাকবেরির মতো ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। এই দুই উপাদান আপনার ত্বককে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। সেইসঙ্গে এ জাতীয় ফল খেলে তা আপনার চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না। এসব রসালো ত্বককে উজ্জ্বল করে এবং কোলাজেন উৎপাদনে সহায়তা করে।

 

পেঁপে

 

পেঁপেতে থাকে প্রচুর প্যাপেইন। এটি হলো এক ধরনের এনজাইম, যা ত্বককে এক্সফোলিয়েট করতে এবং ত্বকের মৃত কোষগুলোকে দূর করতে সাহায্য করে। যে কারণে পেঁপে খেলে আপনার ত্বক আরও উজ্জ্বল এবং স্বাস্থ্যকর হয়ে উঠবে। গরমের এই সময়ে নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করুন।

 

আনারস

 

মিষ্টি ফল আনারস। এটি স্বাদে যেমন অনন্য, পুষ্টিগুণেও ভরা। আনারস খেলে তা শরীরের নানাভাবে সাহায্য করে। সেইসঙ্গে ভালো রাখে আমাদের ত্বকও। এতে ব্রোমেলেন নামক একটি এনজাইম রয়েছে, যা ত্বকের প্রদাহ এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। যে কারণে আনারস খেলে তা ত্বককে মসৃণ করে তোলে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD