বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সেরাটা দিয়ে শেষ করলেন তাসকিন

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে /

জিম-আফ্রো টি-টেনে নিজের সেরাটা নিংড়ে দিয়েছেন তাসকিন আহমেদ। বুলাওয়ে ব্রেভসের হয়ে প্রথম আসরে বাজিমাত করেছেন বাংলাদেশের ডানহাতি এই স্পিডস্টার।

তাসকিন নিজের সেরাটা দিলেও তার দল বুলাওয়ে অবশ্য প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। টুর্নামেন্টের ৭ ম্যাচ খেলে ১১ উইকেট নেন তাসকিন। যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।

এক ম্যাচ বেশি খেলে ১২ উইকেট নিয়ে শীর্ষে আছেন মোহাম্মদ হাফিজ। তাসকিন প্লে অফ খেলতে পারলে উইকেট সংখ্যা নিশ্চিতভাবে আরও বাড়তো। টি-টেনের মতো টুর্নামেন্টে যেখানে ব্যাটসম্যানদের রাজত্ব থাকে সেখানে তাসকিন নিয়েছেন অগ্নিপরীক্ষা।

ওভার প্রতি মাত্র ৭.৮৫ রান করে দিয়েছেন। তার চেয়ে কম রান দিয়েছেন কেবল শীর্ষে থাকা হাফিজ (৭.৪১)।

৭ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে উইকেটের দেখা পাননি এই পেস সেনসেশন। সেই ম্যাচে ২ ওভারে দেন মাত্র ৭ রান। এ ছাড়া ১১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তিনি।

জিম-আফ্রো থেকে তাসকিনের দল বিদায় নেওয়াতে তাকে দেশে ফিরতে হবে। নতুবা খেলতে যেতেন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। তবে ওয়ার্কলোড বিবেচনায় তাসকিনকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD