বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

তিন ম্যাচে পাঁচ গোল, মায়ামির জার্সিতে মেসি ম্যাজিক

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে /

মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর ইন্টার মায়ামির জার্সিতে দারুণ সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। পরপর তিন ম্যাচেই গোল পেলেন। অরল্যান্ডো সিটির বিরুদ্ধে তিন নম্বর ম্যাচেও গোল পেলেন তিনি।

লিগ কাপে তার জোড়া গোলে ৩-১ জিতল ইন্টার মায়ামি। তিন ম্যাচে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়াল পাঁচ। তার মধ্যে শেষ দুটি ম্যাচেই জোড়া করেছেন করেছেন আর্জেন্টাইন তারকা।

অরল্যান্ডো সিটির বিরুদ্ধে প্রথমার্ধেই গোল পেয়েছিলেন। পরের গোলটি ৭২ মিনিটে। এই ম্যাচে দীর্ঘদিন পর একসঙ্গে খেলতে দেখা গেল মেসি, বুসকটেস এবং জর্ডি আলবাকে।

ম্যাচের ৭ মিনিটে অরল্যান্ডোর বিরুদ্ধে প্রথম গোল পান মেসি। ১০ মিনিটের মধ্যে সিজার আরউহোর গোলে সমতা ফেরায় অরল্যান্ডো। ১-১ ব্যবধানে বিরতিতে যায় দুটি দল। বিরতির পরই ৪৭ মিনিটে পেনাল্টি আদায় করে নেন ইন্টার মায়ামির জোসেফ মার্টিনেজ। পেনাল্টি নিজেই নেন মার্টিনেজ। গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের ৭২ মিনিটে ইন্টার মায়ামির হয়ে তৃতীয় এবং ম্যাচে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন মেসি। ম্যাচে শেষ গোল। ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন মায়ামি। এই জয়ে লিগ কাপের শেষ ষোলোর ঘরে পা রাখল লিওনেল মেসির দল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD