বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

মেসি ম্যাজিকে কোয়াটার ফাইনালে মায়ামি

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে /

ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির জাদু চলছেই। আজ সোমবার (৭ আগস্ট) সকালে লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে এফসি দালাসকে হারিয়েছে মায়ামি। নির্ধারিত সময়ে দুই দলের লড়াই ৪-৪ গোলে সমতায় থাকে। পরে সরাসরি পেনাল্টি শুট-আউটে দালাসকে ৫-৩ গোলে হারায় মায়ামি।

আর এই জয়ে লিগস কাপে শেষ আটে চলে গেছে মেসির দল। ম্যাচের ষষ্ঠ মিনিটে মেসির পা ছুঁয়ে আসে প্রথম গোলটি। তবে প্রথমার্ধেই ২-১ গোলে লিড নিয়ে নেয় দালাস। ৩৭তম মিনিটে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্দো কুইগনোন আর ৪৫তম মিনিটে তানজানিয়ার বার্নার্ড কামুনগো।

ম্যাচের ৬৩তম মিনিটে দালাস যায় তৃতীয় গোলটি। ফ্রি-কিক থেকে আসা বলে পা ছুঁইয়ে বল জালে জড়ান ২১ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার আলান ভালেসকো। ২ মিনিট পরই জর্ডি আলবার বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান ৩-২ করেন মায়ামির বেঞ্জামিন ক্রিমাশ্চি। আর ৬৮তম মিনিটে রবার্ট টেইলর আত্মঘাতী গোল করে বসলে দালাস এগিয়ে যায় ৪-২ ব্যবধানে।

এরপরই শুরু হয় মেসি-ম্যাজিক! ৮০তম মিনিটে মেসির নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান দালাসের মার্কো ফারফান। আর ৮৫তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে মিয়ামিকে ৪-৪ গোলে সমতা এনে দেন মেসি। এরপর ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম শটটি নেন মেসি, করেন দারুণ গোল।

মায়ামির পাঁচজনই গোল করেন, আর দালাসের পমিক্যাল করেন পেনাল্টি মিস। ফলে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে লিগস কাপের শেষ আটে জায়গা করে নিয়েছে মায়ামি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD