সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

সকালে জলদি ঘুম থেকে উঠতে যেসব কাজ করবেন

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে /

সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যকর অভ্যাসগুলোর মধ্যে একটি। সকালে উঠে কিছুক্ষণ ব্যায়াম করে নেওয়ার পর নাস্তা সেরে দিন শুরু করলে ঝরঝরে থাকে শরীর ও মন। তবে সকালে ঘুম যেন ভাঙতেই চায় না।

কী করবেন সকাল সকাল বিছানা ছাড়ার জন্য? জেনে নিন টিপস-

১. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার এবং সকালে অঠার অ্যালার্ম সেট করতে হবে একই সময়ে। এমনকি কাজ না থাকলেও একই সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করা উচিত। এতে শরীর অভ্যস্ত হয়ে পড়বে নির্দিষ্ট সময়ে ঘুমানোর জন্য ও জেগে ওঠার জন্য।

২. রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ বই পড়ার অভ্যাস করা যেতে পারে।

৩. সকালে ঘুম থেকে উঠেই ৫ মিনিটের জন্য মেডিটেশন করুন অথবা প্রার্থনা করা।

৪. রাতে ঘুমাতে গিয়ে টিভি দেখবেন না কিংবা ফোন ব্যবহার না করা।

৫. সন্ধ্যার পর কফি বা চা পান না করা।

৬. যখন ঘুম থেকে উঠতে হবে তার অন্তত ২০ মিনিট আগে অ্যালার্ম সেট করা।

৭. ভোরে ঘুম থেকে ওঠাকে বাধ্যবাধকতা হিসেবে দেখা যাবে না। বরং সকাল সকাল বিছানা ছাড়তে পারলে তাড়াতাড়ি কাজ শেষ করে সন্ধ্যায় বা বিকেলে পছন্দের কাজে সময় ব্যয় করা যায়- এভাবে ভাবা যেতে পারে।

৮. রাতের খাবার আটটার মধ্যে সেরে ফেলা।

৯. রাতে ঘুমানোর আগে কুসুম গরম পানি দিয়ে গোসল করে ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নেওয়া যেতে পারে। এতে ঘুম ভালো হবে।

১০. ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে জানালা-দরজার পর্দা সরিয়ে দেওয়া ভালো। দিনের আলো শরীরে লাগালে নিজেকে ঝরঝরে লাগবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD