বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

‘অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে সৌদি আরব’

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৫১ বার পড়া হয়েছে /

চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বুধবার প্রকাশিত এক রিপোর্টে আইএমএফ পূর্বাভাস দিয়েছে যে, ২০২২ সালে সৌদি আরবের মোট দেশজ উৎপাদন সাত দশমিক ছয় শতাংশ বাড়তে পারে। প্রায় এক দশকের মধ্যে সৌদি আরবে এই প্রথম এতো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হতে যাচ্ছে বলে আইএমএফ জানিয়েছে।

অন্যদিকে, ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রকে উচ্চ মুদ্রাস্ফীতি মোকাবেলা করতে হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে মোট জিডিপি বৃদ্ধির হার দুই দশমিক তিন শতাংশ, যা গত বছরের পাঁচ দশমিক সাত শতাংশ জিডিপির অর্ধেক।

২০২০ সালে করোনা মহামারির ধাক্কা কাটিয়ে সৌদি আরর এই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। অবশ্য সে সময় সৌদি আরবের অর্থনীতি তিন দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছিল। একই সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হয় দুই দশমিক তিন শতাংশ।

আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপকভাবে ব্যবসায়িক সংস্কার, তেলের দামের উচ্চ বৃদ্ধির ও মহামারির কারণে সৃষ্ট মন্দা থেকে উৎপাদন শক্তি পুনরুদ্ধারের কারণে সৌদি আরব সম্ভবত এই বছর বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি হতে পারে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD