মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

চীনে আজ আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুইফা’

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮১ বার পড়া হয়েছে /

চীনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুইফা’। এরই মধ্যে ঘূর্ণিঝড়টি মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপসহ নির্দেশনা জারি করেছে আঞ্চলিক কর্তৃপক্ষ।

চীনের পূর্বাঞ্চলের প্রদেশ ঝেজিয়াংয়ের কর্তৃপক্ষ জানিয়েছে- জাহাজগুলোকে বন্দরে নোঙর করতে বলার পাশাপাশি স্কুল বন্ধ ও পর্যটকদের সরাতে বলা হয়েছে। কারণ আজ বুধবারের (১৪ সেপ্টেম্বর) মধ্যে এ বছরের শক্তিশালী ঘূর্ণিঝড়টি স্থলভূমিতে আছড়ে পড়তে পারে।

গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড় মুইফা শক্তিশালী রূপ ধারণ করেছে। এটি চীনের দ্বিতীয় ব্যস্ততম বন্দরনগরী নিংবো ও ঝুশানের দিকে অগ্রসর হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, এ বছরের ১২তম ঘূর্ণিঝড়টি ওয়েনলিং এবং ঝুশান শহরের মধ্যে আঘাত হানতে পারে। এর প্রভাবে পূর্ব ও দক্ষিণ উপকূল অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়টি নিংবো ও ঝুশানের দক্ষিণ পাশে সাংহাইয়ের বাণিজ্যিক কেন্দ্রেও আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

সাংহাই আন্তর্জাতিক শিপিং ইনস্টিটিউট বলেছিল, সাংহাইয়ের পাশে চীনের সবচেয়ে ব্যস্ততম কনটেইনার সমুদ্রবন্দরে ৫ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়বে। এ জন্য সাংহাই ইয়াংশান টার্মিনালসহ অন্যান্য বন্দরে গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে কিছু কার্যক্রম বাতিল করবে এবং আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে পুরোপুরি সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

চীনের দক্ষিণাঞ্চলের এয়ারলাইন্স জানায়, গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সাংহাই বিমানবন্দরে ২৫ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বুধবার ১১টি ফ্লাইট বাতিলের পরিকল্পনা রয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ঝুশানের পাশে পর্যটন এলাকা ও উপদ্বীপ থেকে ১৩ হাজার পর্যটককে সরানো হয়েছে। এ ছাড়া সাত হাজার ৪০০ জাহাজকে আজ বুধবারের (১৪ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে ঝুশান, নিংবো, তাইজৌ ও ঝিজিয়াং বন্দরে আশ্রয় নিতে বলা হয়েছে।

তিনটি শহর এবং সাংহাইয়ে ৪২.২৬ মিলিয়ন জনগণ বসবাস করেন। ঝেজিয়াং সরকার এরই মধ্যে দুপুরের আগে বন্দরে ফিরতে জাহাজগুলোকে নির্দেশ দিয়েছে। নিংবো, ঝুশান ও তাইজৌ তাদের বিদ্যালয় আজ বুধবারের (১৪ সেপ্টেম্বর) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রয়টার্স জানিয়েছে, আজ বুধবারের (১৪ সেপ্টেম্বর) নিংবো ও ঝুশানের বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD