শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির কফিন, শেষকৃত্যের আনুষ্ঠানিকতা চলছে

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে /

ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। স্টেট গান ক্যারেজের নাবিকরা রানির কফিন নিয়ে ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছেছেন।

সোমবার (১৯ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রানির কফিনের পেছনে আছেন রাজা চার্লস এবং রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যরা।

ওয়েস্টমিনস্টার অ্যাবের অনুষ্ঠানপর্ব শেষ হওয়ার পর বড় আকারের একটি মিছিল সঙ্গে নিয়ে রানির কফিন ওয়েলিংটন আর্চের উদ্দেশে রওনা করা হবে।

এদিকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা প্রবেশ করতে শুরু করেছেন। ধারণা করা হচ্ছে, সেখানে ব্রিটেন ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত ৫০০ নেতা অংশ নেবেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD