শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ফের ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে /

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এবার দেশটি দুইটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন এসব ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পিয়ংইয়ংকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন।আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার (১২ অক্টোবর) ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। ‘কৌশলগত পরমাণু বোমা বহনযোগ্য’ ক্ষেপণাস্ত্রগুলো কোরিয়ান পিপলস আর্মির সক্ষমতা আরো বাড়াবে।এতে আরো বলা হয়, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো দুই হাজার কিলোমিটার দূরে সাগরে পড়েছে।নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘শক্রদের’ জন্য পরিষ্কার সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে কিম জং উন বলেছেন, তার দেশের পরমাণুশক্তি সম্পন্ন সেনাবাহিনীকে আরো শক্তিশালী করার কাজ চলমান থাকবে।গত ৩ সপ্তাহে উত্তর কোরিয়া বেশ কয়েকটি স্বল্প ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD