মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

সাদিও মানের বিশ্বকাপ শেষ

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৮৬ বার পড়া হয়েছে /

কাতার বিশ্বকাপে সাদিও মানে খেলতে পারবে কি না সে বিষয়ে আগে থেকেই শঙ্কা ছিলো। পুরনো সেই শঙ্কা সত্যি হলো। তার হাঁটুর চোট সারাতে করতে হবে অস্ত্রোপচার। তাই শুরুর আগেই শেষ হয়ে গেল সেনেগাল ফরোয়ার্ডের কাতার বিশ্বকাপ অভিযান।সেনেগাল কোচ আলিয়ু সিসে বিশ্বকাপে মানেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। যদিও গত মঙ্গলবার (১৫ নভেম্বর) দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, ‘শুরুতে একাধিক ম্যাচে’ খেলতে পারবেন না মানে।গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) করানো আরো পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়েছে, চোট সারিয়ে তুলতে অবশ্যই অস্ত্রোপচার করাতে হবে। এতেই শেষ হয়ে যায় সেনেগালের সবচেয়ে বড় তারকার বিশ্বকাপ খেলার সম্ভাবনা।উল্লেখ্য, আগামী রোববার (২০ নভেম্বর) পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। শেষ মুহূর্তে মানের ছিটকে পড়া সেনেগালের জন্য বিশাল এক ধাক্কা। আগামী সোমবার (২১ নভেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বর্তমান আফ্রিকান নেশন্স কাপ জয়ীরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD