সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

‘পঞ্চম’ বিশ্বকাপ খেলতে নামবেন যারা

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে /

কারো ভাগ্যে যেখানে একটি বিশ্বকাপ খেলার সুযোগ মেলে না, সেখানে পঞ্চম বিশ্বকাপ খেলা তো স্বপ্নের চেয়েও বেশি কিছু। এবার তেমন কিছু খেলোয়াড় রয়েছেন যারা দেশের জার্সিতে পঞ্চমবারের মতো বিশ্বকাপের ময়দানী লড়াইয়ে নামার অপেক্ষায় রয়েছে। তাদের মধ্যে সবার উপরের দুটি নাম লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দুজনে একে অপরের কতই না রেকর্ড ভেঙেছেন। তবে এবার একসঙ্গে বিরল এক কীর্তিতে নাম লেখাতে যাচ্ছেন দুই চিরপ্রতিদ্বন্ধী। কাতার বিশ্বকাপকে সামনে রেখে সবারই দল সাজানো হয়ে গেছে, এখন কেবল মাঠে নামার অপেক্ষা। আর নামলেই পাঁচটি বিশ্বকাপ খেলার নজির গড়বেন মেসি-রোনালদো।পরিসংখ্যান বলছে, ২০০৬ বিশ্বকাপে শুরু, এরপর ২০১০, ২০১৪ ও ২০১৮-তেও খেলেছেন তারা দুজনেই। মেসি ১৯ ম্যাচ ও রোনালদো খেলেছেন ১৭ ম্যাচে। এবার পাঁচটি বিশ্বকাপ খেলার ক্লাবে যোগ দিচ্ছেন আরো দুজন। দুজনেই অবশ্য মেক্সিকোর গোলকিপার মেমো ওচোয়া ও মিডফিল্ডার আন্দ্রেস গুয়ার্দাদো। ২০০৬ বিশ্বকাপ থেকে নিয়মিত খেলে আসছেন তারা। অভিজ্ঞতার ভাণ্ডারও বেশ সমৃদ্ধ। বিশ্বকাপ এলেই গোলবারের নিচে রীতিমত দেয়াল হয়ে উঠেন ওচোয়া। চারটি বিশ্বকাপে আটটি ম্যাচ খেলেছেন তিনি।অন্যদিকে গুয়ার্দাদোর ম্যাচ সংখ্যা ১২টি, যেখানে একটি গোলও আছে তার। মেসি-রোনালদোদের আগে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন চার ফুটবলার। সবার প্রথমে এই কীর্তি গড়েন মেক্সিকোর আন্তোনিও কারবাহাল। ১৯৫০ থেকে ১৯৬৬ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে খেলেন তিনি। তারপর সেই ক্লাবে যোগ দেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস (১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮), ইতালির জিয়ানলুইজি বুফন (১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪) ও মেক্সিকোর রাফা মারকেজ (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮)।এবার সেই অসামান্য কীর্তির সামনে দাড়িয়ে রয়েছেন মেসি রোনালদোসহ আর দুজন। তবে ফোকাসটা বেশি করে থাকবে আর্জেন্টিনা ও পর্তুগালের দুই সুপারস্টারের উপর।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD