বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

শুধু মেসি, মেসি আর মেসি!

ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ বার পড়া হয়েছে /

কাতারের বিশ্বকাপে সাফল্যের আলোয় উদ্ভাসিত এখন মেসি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে পেনাল্টি থেকে প্রথম গোলের পরই ইতিহাসে নাম ঢুকে গেছে তার। প্রথম ফুটবলার হিসেবে এক আসরে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করার কীর্তি গড়েছেন।
তাতে বিশ্বকাপের ইতিহাসে অনন্য এক অর্জনেও যুক্ত হয়েছে আর্জেন্টাইন খুদে জাদুকরের নাম। ১৯৬৬ সালে রেকর্ড টুকে রাখার সময় থেকে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান এখন মেসির। এখন পর্যন্ত সাতবারের ব্যালন ডি’অর জয়ীর মোট অ্যাসিস্ট ৮টি। ১২ গোল আর অ্যাসিস্ট মিলে মোট ২০টি গোলে অবদান। এই রেকর্ড করে তিনি পেছনে ফেলেছেন মিরোস্লাভ ক্লোসা, রোনালদো ও জার্ড ম্যুলারকেও।বিশ্বকাপে ১২ গোল করে আবার ব্রাজিল কিংবদন্তি পেলের সঙ্গে একই কাতারে অবস্থান করছেন। ৮ অ্যাসিস্টে মেসি স্পর্শ করেছেন ডিয়েগো ম্যারাডোনাকেও।২৩ মিনিটে স্পট কিক থেকে গোল করে বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন। পেছনে ফেলেছেন পাউলো মালদিনিকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD