সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ক্যান্সার প্রতিরোধে সহায়ক মুলার আছে নানাবিধ উপকারিতা

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৯৬ বার পড়া হয়েছে /

শীতকালে বাজারে সবজির ছড়াছড়ি। গ্রাম থেকে শুরু করে শহুরে মানুষের খাদ্য তালিকায় সবজি থাকতেই হবে। সবজিতে আছে নানাবিধ উপকারিতা। শীতকালে যেসব সবজি পাওয়া যায় তার ভিতর মুলা অন্যতম।তবে মুলাকে অনেকেই পছন্দ করেন না। আনেকে আবার মুলার নাম শুনলে নাক শিটকান। মূলত মুলার ঝাঁঝালো গন্ধের কারণে অনেকের কাছেই এটি অপ্রিয় সবজি। তবে খালি পেটে ভুলেও মুলা খাবেন না। কারণ খালি পেটে মুলা খেলে অনেক সময় গ্যাসের সমস্যাও হয়।তাই বলে মুলার যে কার্যকারিতা নেই তা কিন্তু না। অন্যান্য সবজির মত মুলা স্বাস্থ্যের জন্য বেশ উপকারি। ফোলেট, ফাইবার, রাইবোফ্ল্যাবেন, পটাশিয়াম, ভিটামিন বি৬, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ক্যালশিয়াম সমৃদ্ধ মুলার উপকারিতা সম্পর্কে জেনে নিতে পারেন –

মুলা খেলে যেসব উপকারিতা পাবেন..

১. মুলা শরীরে লোহিত রক্তকণিকা সংশ্লেষণে সাহায্য করে। এর ভিটামিন সি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোলাজেন উৎপাদন করে। এছাড়া মুলায় প্রচুর পরিমাণে পটাসিয়াম রয়েছে। যা শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে। পাশাপাশি স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতায় সাহায্য করে। এতে থাকা ক্যালসিয়াম হাড়ের শক্তি, পাশাপাশি উচ্চ রক্তচাপও কমায়।

২. ডায়াবেটিস রোগীরা ডায়েটে অবশ্যই মুলা যোগ করুন। এই সবজি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

৩. যাদের বদহজম, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের মতো পেটের সমস্যায় ভোগেন, তারা তাদের খাদ্যতালিকায় অবশ্যই মূলা রাখুন। মূলা ফাইবার সমৃদ্ধ সবজি। এটি হজম প্রক্রিয়া উন্নত করে। মুলায় পানির পরিমাণ প্রায় শসার মতোই।

৪. মুলায় রয়েছে গ্লুকোসিনোলেটস নামক এক ধরনের সালফার। যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। ভবিষ্যতে ক্যান্সারে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোষগুলোর নির্মূলে সহায়তা করে এই যৌগ।

তাহলে যাদের উল্লেখিত সমস্যাগুলো আছে তারা আজ থেকেই মুলা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। সুস্থ থাকতে মুলার গুরুত্ব অপরিসীম।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD