সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

চা নাকি কফি, শরীরের জন্য ভালো কোনটি?

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে /

সকালে ঘুম থেকে উঠে, দিনের কর্মব্যস্ততায় বা বন্ধুদের আড্ডায় চা একটি জনপ্রিয় পানীয়। শুধু বাঙালিই নয়, বিশ্বের প্রায় সব দেশেই চা একটি খুবই পছন্দের পানীয়।তবে বর্তমানে চার সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠছে কফি। এখানেই প্রশ্ন অনেকের- চা ও কফির মধ্যে পার্থক্য কী? কোনটি শরীরের জন্য বেশি ভালো? চা ও কফি জাতীয় পানীয় প্রতিদিনের ডায়েটে যোগ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যাফেইন। এই উদ্দীপক আমাদের শরীরে অভূতপূর্ব এনার্জি দেয়।

বিবিসির প্রতিবেদন অনুসারে, এক কাপ কফিতে থাকে ৮০ থেকে ১১৫ মিলিগ্রাম ক্যাফেইন। তবে বেশি পরিমাণ ক্যাফেইন থেকে হতে পারে নানা শারীরিক সমস্যাও। অন্যদিকে চা’তে ১০ থেকে ১৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে।চা ও কফির মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্য দেখা যায় তা হলো, ঘুমের ওপর এই দুই পানীয়ের আলাদা প্রভাব। গবেষণায় দেখা গেছে, সমপরিমাণ চা ও কফি গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে দিনের বেলা এনার্জির পরিমাণ সমান হলেও রাতে নিদ্রাহীনতায় বেশি ভোগেন কফি পানকারী ব্যক্তিরা। গবেষকদের মতে, এর জন্য দায়ী কফিতে থাকা অত্যধিক পরিমাণ ক্যাফেইন।প্রত্যেকদিন পরিমিত চা ও কফি দুটি পানীয় আমাদের শরীরে প্রবেশ করে সৃষ্টি করে এনার্জি। তবে গবেষণায় জানা গেছে, চা ও কফি একই পরিমাণ শক্তি প্রদান করলেও মস্তিষ্কের জন্য বেশি কার্যকর চা।

চা ও কফি দুটোই দাঁতের জন্য ক্ষতিকারক। তবে ডেন্টিস্টের মতে কফি পানে ক্ষতির পরিমাণ বেশি না হলেও ক্লোরেহেক্সাডাইন জাতীয় মাউথওয়াশ ব্যবহার করলে এই অল্প ক্ষতিই অনেক সময় গুরুতর আকার ধারণ করতে পারে। অপর দিকে চা দাঁতের এনামেলের ক্ষতি করে খুবই সামান্য। ফলে দাঁতে এর ক্ষতির ভয়ও কম।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD