সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

নায়ক ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়ে পার্থের রিট

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৯৯৫ বার পড়া হয়েছে /

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক) বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে রিট করেছেন একই আসনের ২০-দলীয় জোটের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ।

রিট আবেদনে ফারুকের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।

গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। পরে তা আদালতে উপস্থাপন করা হয়।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে কাল বুধবার এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।

পার্থর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল প্রথম আলোকে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে আকবর হোসেন পাঠান স্বীকার করেছেন যে তাঁর ঋণ পুনঃ তফসিল হয়নি। আরপিওর বিধান অনুসারে ঋণখেলাপি ব্যক্তির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। তাই ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করা হয়েছে। আদালত কাল শুনানির জন্য রেখেছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD