সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে নিহত ১৭

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৮৩২ বার পড়া হয়েছে /

মহানগর বার্তা ডেস্কঃ কাঠমান্ডুর উদ্দেশ্য ছেড়ে যাওয়া বাসটি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার নিচে সানকোশি নদীতে পড়ে দুর্ঘটনাটি ঘটে। রোববারের দুর্ঘটনাটিতে তিন মাস বয়সী শিশুসহ কমপক্ষে ১৭ প্রাণ হারিয়েছেন জানিয়েছে পুলিশ। সূত্র- দ্য হিন্দু , নিউ স্টেন্ট টাইম

 

পুলিশ জানিয়েছে, দোলখা জেলা থেকে কাঠমান্ডু যাওয়ার সময় বাসটি নদীতে পড়ে যায়। এই ঘটনায় আহত প্রায় অর্ধশত লোক ধুলিখেল হাসপাতালে চিকিৎসাধীন যার মধ্যে বাস চালকও রয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষ এখনও এই দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি।পুলিশ এবং সেনাবাহিনী উদ্ধার কাজ করছে। বাসে কতজন ছিলো সেটি এখনো জানা যায়নি। তাই দুর্ঘটনায় কয়েকজন যাত্রী নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খারাপ রাস্তাঘাট, রক্ষণাবেক্ষণের অভাব এবং বেপরোয়া গাড়ি চালানোর জন্য নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত মাসে মধ্য নেপালে বাস পাহাড়ের নিচে পরে ১১ জন নিহত ও গে ১০৮ জন আহত হয়েছিলো।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD