সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

অতি বৃষ্টিতে কেনিয়ায় ভূমিধসে নিহত ২৪

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৮৬৪ বার পড়া হয়েছে /

মহানগর বার্তা ডেস্ক: অতি বৃষ্টিতে কেনিয়ায় ভূমিধসে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

দেশটির পশ্চিমাঞ্চলীয় পকোট কাউন্টিতে এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সাত শিশুসহ অন্তত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে দুটি গ্রাম প্লাবিত হয়ে গেছে। এতে ভূমিধস হয়েছে।

তারা আরও জানান, বন্যায় রাস্তাঘাটের সঙ্গে সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে গ্রামবাসীর। ভেসে গেছে একটি সেতু।

স্থানীয় কর্মকর্তা জোয়েল বুলার জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছ। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সড়কে গাছ, কাদামাটি ও অন্যান্য জিনিসের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD