সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ঈশ্বরদীতে ভাপা ও চিতই পিঠা বিক্রির ধুম

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৮৯২ বার পড়া হয়েছে /

মো শামীম উদ্দিন (ঈশ্বরদী) পাবনা: শীতকাল মানেই পিঠা উৎসব। এ দেশ পিঠার দেশ। নানা রকম পিঠার বৈচিত্র্য এদেশে লক্ষ্য করা যায়।

শীতকালে অন্যসব পিঠার মধ্যে জনপ্রিয় পিঠার নাম হলো ভাপা ও চিতই পিঠা। চাউলেরগুড়ো আর পাঁটালী গুড় দিয়ে এই পিঠা তৈরি করা হয়। শীতকালে ভাপা ও চিতই পিঠার সাথে অন্য কোনো পিঠার তুলনা চলে না।

পাবনার ঈশ্বরদী উপজেলায় শীতের শুরুতেই মৌসুমি পিঠা ব্যবসায়ীরা পিঠা তৈরি ও বিক্রি শুরু করেছেন।উপজেলার সর্বত্রই পিঠা ব্যবসায়ীদের চোখে পরে। সিএনজি বাসস্ট্যান্ড সংলগ্ন ওরাস্তার পাশে দিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে পিঠা তৈরির কার্যক্রম শুরু হয়।

অনেক ব্যবসায়ীকে বিকেল থেকে শুরু করে রাত নয়টা ১১ টা ১২ টাপর্যন্ত পিঠা তৈরি করতে দেখা যায়।

রিমন নামে একজন পিঠা ব্যবসায়ী জানান, তার প্রতিদিন প্রায় ২০ কেজি চাউলের গুড়া প্রয়োজন হয়।সেই সাথে প্রয়োজনমতো পাঁটালি গুড়। দুই ধরনের চাল দিয়ে পিঠা তৈরি হয়। সাদা এবং লাল।তবে দুই ধরনের পিঠার চাহিদাই বেশি। পিঠার দাম পাঁচ থেকে দশ টাকা। পুরো শীতেরমৌসুমেই চলবে এই পিঠা বিক্রি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD