বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ভিপি নুরের পাশে বিএনপির নেতা হাবিব-উন-নবী খান সোহেল

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৯০৭ বার পড়া হয়েছে /

মহানগর বার্তা,ঢাকাঃ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান ।

মঙ্গলবার সন্ধ্যায় নুরকে দেখতে সোহেল ঢামেকে যান বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, সন্ধ্যায় ডাকসুর ভিপি নুরুল হকের শারীরিক খোঁজ-খবর নিতে ঢামেকে গিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল।

ভারত মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব বিল পাশ হওয়ার প্রতিবাদে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশের আয়োজন করেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এতে ভিপি নুরসহ সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীর বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ উঠে। হামলায় ভিপি নুর ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। ভিপি নুর ঢামেকে চিকিৎসা নেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD