শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে /

২০২৩ সালের ২৯ জুলাই। ঢাকার প্রবেশমুখ গাবতলীর পিচঢালা তপ্ত রাস্তাটি সেদিন দুপুরের আগেই রূপ নিয়েছিল রণক্ষেত্রে। সেদিনের সেই উত্তাল ধাওয়া-পাল্টা ধাওয়া, স্লোগান আর ত্রিমুখী সংঘর্ষের মাঝে এক প্রবীণ রাজনীতিকের নিথর হয়ে রাস্তায় লুটিয়ে পড়ার দৃশ্যটি আজও দেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় জীবন্ত ও বিষাদময় দলিল।

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন গাবতলী বাস টার্মিনালের সামনে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দৃশ্যপট বদলে যায়। ঠিক বিপরীত পাশে এসে কিরিচ-লাঠিসোটা-হাতুড়ি নিয়ে অবস্থান নেন তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বেলা সাড়ে ১১টা। পুলিশ যখন আমান উল্লাহ আমানকে স্থান ত্যাগ করার নির্দেশ দেয়, তখন চারপাশ থেকে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মাঝে শুরু হয় ত্রিমুখী ধস্তাধস্তি। ঠিক সেই হট্টগোলের মাঝে দাঁড়িয়ে আমান উল্লাহ আমান সাফ জানিয়ে দেন তারা রাজপথ থেকে সরবেন না।

ধস্তাধস্তির একপর্যায়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। চোখের পলকে গাবতলীর সেই রাজপথেই সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন আমান। দেশের একজন শীর্ষ সারির রাজনীতিক নিথর অবস্থায় ধুলোবালির মধ্যে পড়ে রইলেন। পরে পুলিশ সদস্যরা তাকে ঐ অবস্থায় একটি জিপে করে আটক করে নিয়ে যান। আমানের আশপাশে থাকা বিএনপির সাধারণ কর্মীদের ওপর নেমে আসে অতর্কিত হামলা। লাঠিসোঁটার আঘাতে রক্তাক্ত হয় তারা। মুহূর্তের মধ্যে রাজপথ রঞ্জিত হয় কর্মীবাহিনীর রক্তে। রক্তাক্ত কর্মীদের যখন পুলিশ টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাচ্ছিল। সেদিন গাবতলীর সেই স্পট থেকেই অন্তত ২০ জন কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

ছবি- জীবন আহমেদ

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD