বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

কোটি টাকার সম্পদের মালিক মাহফুজ আলমের ভাই

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে /
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক মো. মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনি হলফনামা থেকে তাঁর সম্পদের এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মো. মাহবুব আলম রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়ির আজিজুর রহমানের ছেলে। তাঁর বাবা আজিজুর রহমান বর্তমানে ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হলফনামায় সম্পদের খতিয়ান: হলফনামায় মাহবুব আলম নিজেকে একজন পেশাদার ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ১৫ লাখ টাকা। বর্তমানে তাঁর নামে মোট এক কোটি ১০ লাখ টাকার সম্পদ থাকলেও হলফনামায় কোনো বাড়ি, গাড়ি বা ফ্ল্যাটের তথ্য উল্লেখ করা হয়নি। ব্যাংক ব্যালেন্স ও শেয়ার: মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তাঁর হাতে নগদ ৩০ হাজার টাকা ছিল। ব্যাংক এশিয়ায় তাঁর হিসাবে ১ লাখ ৫৩ হাজার ৮২০ টাকা থাকলেও ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকের তিনটি হিসাবে রয়েছে নামমাত্র টাকা। তবে বড় অংকের বিনিয়োগ রয়েছে ব্যবসায়। ক্যাসেল হিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং অরটেক্স টেক লিমিটেডে তাঁর মোট ১৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার রয়েছে। এছাড়াও প্রোপাইটরশিপ ব্যবসায় তাঁর মূলধন রয়েছে ৭৬ লাখ টাকা। মাহবুব আলমের কাছে ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও বিভিন্ন ধাতুর অলঙ্কার রয়েছে। ইলেকট্রনিক পণ্যের মূল্য দেখানো হয়েছে ৫০ হাজার টাকা। হলফনামার তথ্য অনুযায়ী, এসব সম্পদের অর্জনকালীন মূল্য ১ কোটি ৫ লাখ ২৪ হাজার টাকা হলেও বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ টাকা। সাবেক তথ্য উপদেষ্টার ভাইয়ের নির্বাচনী লড়াই এবং তাঁর হলফনামার এই তথ্য নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে।
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক মো. মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনি হলফনামা থেকে তাঁর সম্পদের এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

মো. মাহবুব আলম রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়ির আজিজুর রহমানের ছেলে। তাঁর বাবা আজিজুর রহমান বর্তমানে ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

হলফনামায় সম্পদের খতিয়ান: হলফনামায় মাহবুব আলম নিজেকে একজন পেশাদার ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ১৫ লাখ টাকা। বর্তমানে তাঁর নামে মোট এক কোটি ১০ লাখ টাকার সম্পদ থাকলেও হলফনামায় কোনো বাড়ি, গাড়ি বা ফ্ল্যাটের তথ্য উল্লেখ করা হয়নি।

ব্যাংক ব্যালেন্স ও শেয়ার: মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তাঁর হাতে নগদ ৩০ হাজার টাকা ছিল। ব্যাংক এশিয়ায় তাঁর হিসাবে ১ লাখ ৫৩ হাজার ৮২০ টাকা থাকলেও ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকের তিনটি হিসাবে রয়েছে নামমাত্র টাকা। তবে বড় অংকের বিনিয়োগ রয়েছে ব্যবসায়। ক্যাসেল হিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং অরটেক্স টেক লিমিটেডে তাঁর মোট ১৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার রয়েছে। এছাড়াও প্রোপাইটরশিপ ব্যবসায় তাঁর মূলধন রয়েছে ৭৬ লাখ টাকা।

মাহবুব আলমের কাছে ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও বিভিন্ন ধাতুর অলঙ্কার রয়েছে। ইলেকট্রনিক পণ্যের মূল্য দেখানো হয়েছে ৫০ হাজার টাকা। হলফনামার তথ্য অনুযায়ী, এসব সম্পদের অর্জনকালীন মূল্য ১ কোটি ৫ লাখ ২৪ হাজার টাকা হলেও বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ টাকা।

 

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD