মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ১০৫৮ বার পড়া হয়েছে /

মহানগর বার্তা, ঢাকাঃ ঢাকার দুই সিটি কর্পোরেশন (ডিএসসিসি-ডিএনসিসি) নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এর মধ্যেই বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এ বিস্ফোরণটি ঘটে। এতে কেউ হতাহত না হলেও নেতাকর্মীরা কিছুটা হতভম্ব হয়ে পড়েন।

সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়নপত্র জমা নেয়া হবে বিকেলে। সেজন্য জুমার নামাজের পর থেকেই বিএনপির কার্যালয় এবং ঢাকা মহানগর বিএনপির কার্যালয় ঘিরে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মিছিল সহকারে নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

নেতাকর্মীদের পদচারণার মধ্যেই ককটেলটির বিস্ফোরণ ঘটলে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে খানিকবাদেই আবার মিছিলে মিছিলে বিএনপির কার্যালয়ের সামনের সড়ক সরব করে তোলেন নেতাকর্মীরা।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD